Ortho Songbad আর্কাইভ

আয় কমেছে আরএকে সিরামিকসের

আয় কমেছে আরএকে সিরামিকসের
শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (৩০ জুন, ২০২৩ইং) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এবার কোম্পানিটির আয় কমেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪৪ পয়সা।

অপরদিকে, হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানির ইপিএস হয়েছে ৬৭ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএসের পরিমাণ ছিল ১ টাকা ০১ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার