Ortho Songbad আর্কাইভ

শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন করবে জনতা ব্যাংক

শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন করবে জনতা ব্যাংক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আগামী ০৫ আগস্ট। দিবসটি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে জনতা ব্যাংক লিমিটেড।

সোমবার (২৪ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ডিএমডি মো. কামরুল আহছান, মোঃ গোলাম মরতুজা ও মো. রমজান বাহার, জিএম ও ঊর্ধ্বতন নির্বাহী-কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

জনতা ব্যাংক দিবসটি গুরুত্বের সাথে প্রধান কার্যালয়সহ সকল বিভাগীয় কার্যালয়, এরিয়া অফিস এবং শাখা পর্যায়ে একযোগে উদযাপন করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার