Ortho Songbad আর্কাইভ

এসআইবিএল’র ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড অর্জন

এসআইবিএল’র ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড অর্জন
এবিএফ রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ড-২০২৩ পুরস্কার অর্জন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। “ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার- বাংলাদেশ” ক্যাটাগরিতে এ পুরষ্কার দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ জুলাই) সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস এক্সপো এন্ড কনভেনশন সেন্টারে এশিয়ান ব্যাংকিং এবং ফাইন্যান্স কর্তৃক এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম  অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা রিটেইল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ পুরষ্কার প্রদান করা হয়। আর্থিক অন্তর্ভুক্তিতে বিশেষ অবদানের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংক এই পুরস্কার লাভ করে।

আর্থিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে ২০২২ ও ২০২৩ সালে সোশ্যাল ইসলামী ব্যাংক সর্বমোট নয়টি গ্রাহকবান্ধব সেবা পণ্য নিয়ে এসেছে। যার মধ্যে রিটায়ার্ড সিটিজেন মান্থলি বেনিফিট স্কিম, প্রবাসী ডিপোজিট স্কিম, হকার্স ডিপোজিট ও ব্যবসা উন্নয়ন স্কিম এবং ড্রাইভার ডিপোজিট স্কিম অন্যতম। যেগুলো ইতোমধ্যে গণমানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার