Ortho Songbad আর্কাইভ

সিটি ব্রোকারেজের সঙ্গে কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্টের চুক্তি

সিটি ব্রোকারেজের সঙ্গে কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্টের চুক্তি
সিটি ব্রোকারেজ লিমিটেড ও কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্টের গ্রাহকরা সিটি ব্রোকারেজের মাধ্যমে শেয়ার লেনদেন করতে পারবেন।

বুধবার (২৬ জুলাই) রাজধানীর সিটি সেন্টারে সিটি ব্রোকারেজের প্রধান কার্যালয়ে এই চুক্তি সাক্ষরিত হয়।

অনুষ্ঠানে সিটি ব্রোকারেজের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. আফফান হোসেন, হেড অব সেলস মো. সাইফুল ইসলাম, হেড অব কর্পোরেট সেলস মো. সাইফুল ইসলাম মাসুম ও হেড অব রিসার্চ এ.কে.এম ফজলে রাব্বি।

কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির সিইও শিবলী আরমান এবং হেড অব পোর্টফোলিও রাহাত-উল-আমিন।


মুল সাইট থেকে

পুজিবাজার