বঙ্গবন্ধুর সমাধিসৌধে জনতা ব্যাংকের পুষ্পস্তবক অর্পণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন জনতা ব্যাংকে লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৭ জুলাই) ব্যাংকটির চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় ব্যাংকের পরিচালক মোঃ আবদুল মজিদ, ডিএমডি মোঃ রমজান বাহার, জিএম মোঃ আবদুল মতিন, রুহিয়া আখতার, প্রতিভা রাণী সরকার ও অনিতা দে এবং ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের ইনচার্জ মোঃ মাহবুব হোসেনসহ নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুরে ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান ব্যাংকের টুঙ্গিপাড়া শাখায় গাছের চারা রোপনের মাধ্যমে জনতা ব্যাংকের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।