Ortho Songbad আর্কাইভ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।


বৃহস্পতিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে,সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। গত বছর একই সময়ে ৬৬ পয়সা হয়েছিল।


হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানির ইপিএস হয়েছে ৭৭ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ১৪ পয়সা।


গত ৩০ জুন,২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২২ টাকা ০৩ পয়সা।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার