Ortho Songbad আর্কাইভ

নতুন সহযোগী কোম্পানি গঠন করবে রবি

নতুন সহযোগী কোম্পানি গঠন করবে রবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোন কোম্পানি রবি আজিয়াটা একটি সহযোগী কোম্পানি গঠন করবে। কোম্পানির নাম `আর ভেঞ্চার পিএলসি'। কোম্পানিটি রবির সম্পূর্ণ মালিকানাধীন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির রেজিস্ট্রেড অফিস বাংলাদেশে অবস্থিত হবে। সহযোগী কোম্পানিটির কাজ হবে ডিজিটাল সেবা দেওয়া। যেমন-ওটিটি সার্ভিস, টিকিটিং সার্ভিস এবং মোবাইল ভ্যালু অ্যাডেড সার্ভিস।

উল্লেখ্য, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ০৫ পয়সা।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার