দেড় ঘণ্টায় লেনদেন ২৪৭ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়ালো ২৪৭ কোটি টাকার বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (৩০ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪২ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ১৯ এবং ‘ডিএস৩০’ সূচক ১ দশমিক ১৮ পয়েন্ট কমেছে।
এসময় ডিএসইতে ২৪৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ সময়েরে মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩২টি কোম্পানির শেয়ারের।
অর্থসংবাদ/এসএম