Ortho Songbad আর্কাইভ

পেপার প্রসেসিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

পেপার প্রসেসিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে।


কোম্পানিটির ৩০ জুন,২০২২ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার