Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি

নগদ লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি

গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানি দুইটি হচ্ছে- পিপলস ইন্স্যুরেন্স এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।


সূত্র মতে, কোম্পানি দুটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।


আলোচিত হিসাববছরে পিপলস ইন্স্যুরেন্স সাড়ে ১০ শতাংশ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার