প্রাইম ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৮ আগস্ট বিকাল ৫টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আলোচ্য সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। একই সভায় কোম্পানিটির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
গত ৩ বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ প্রদান করেনি।
অর্থসংবাদ/এমআই