Ortho Songbad আর্কাইভ

সানলাইফ ইন্স্যুরেন্সের ফান্ড কমেছে ৭০ কোটি টাকা

সানলাইফ ইন্স্যুরেন্সের ফান্ড কমেছে ৭০ কোটি টাকা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে আগের বছরের তুলনায় কোম্পানিটির ফান্ডের পরিমাণ কমেছে ৭০ কোটি টাকা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত প্রান্তিকে (জুন ২০২৩) কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ কোটি ৭১ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১১৫ কোটি ৭৫ লাখ টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ৭০ কোটি ৩ লাখ টাকা কমেছে।

প্রসঙ্গত, গতকাল পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার দর ছিলো ৫২ টাকা ৯০ পয়সা।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার