৫ কোম্পানির শেয়ার হল্টেড

৫ কোম্পানির শেয়ার হল্টেড
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ারে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে।বুধবার লেনদেন শুরু কিছু সময় পর কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূণ্য হয়ে পড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর হলো : ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, নিটল ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিকস এবং রূপালী ইন্স্যুরেন্স।

জানা গেছে, আজ ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন শুরু হয়েছে। প্রথম দিন কোম্পানিটির অ্যাডজাস্ট ওপেনিং প্রাইস ছিল ২৫২ টাকায়। আর শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৭৮ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৭৮ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১২৬ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে।

নিটল ইন্স্যুরেন্স : মঙ্গলবার নিটল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৫.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫৮ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬১.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৫০ টাকা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স : মঙ্গলবার পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৪.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৯.৮৩ শতাংশ বেড়েছে।

কেয়া কসমেটিকস : মঙ্গলবার কেয়া কসমেটিকসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৬.৪০ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৬০ টাকা বা ৯.৩৭ শতাংশ বেড়েছে।

রূপালী ইন্স্যুরেন্স : মঙ্গলবার রূপালী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৮.৯০ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৯.৬৮ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন