Ortho Songbad আর্কাইভ

ভাটারা বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

ভাটারা বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন
জামালপুরের সরিষাবাড়ির ভাটারা বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন।

উপশাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নাল আবেদীন। এছাড়াও ব্যাংকের ময়মনসিংহ, মাওনা, জামালপুর ও শেরপুর শাখার ব্যবস্থাপকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ভাটারা বাজার উপশাখার ইনচার্জ ও কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কয়ড়াবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হান্নান খান সকলকে আধুনিক প্রযুক্তিনির্ভর ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।

মুল সাইট থেকে

পুজিবাজার