দরপতনের শীর্ষ দশে বিমাখাতের ৮ কোম্পানি

দরপতনের শীর্ষ দশে বিমাখাতের ৮ কোম্পানি
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ১৪২টি কোম্পানির শেয়ার দর কমেছে। তাতে শীর্ষ দশে অবস্থান নেওয়া কোম্পানিগুলোর ৮টি-ই বিমা প্রতিষ্ঠান।

সোমবার (৭ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আজ পুঁজিবাজারে অংশ নেওয়া মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে। আগের কার্যদিবসের তুলনায় কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ।

দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ারদর আজ ৭ দশমিক ৮৫ শতাংশ কমেছে। শেয়ারদর ৬ দশমিক ৭৯ শতাংশ কমায় তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স।

আজ ডিএসইতে সর্বোচ্চ দরপতন হওয়া অপর কোম্পানিগুলো হলো- মেঘনা কনডেন্সড মিল্ক, গ্লোবাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স এবং পিপলস ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

অর্থসংবাদ/এমআই


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন