দর বৃদ্ধির শীর্ষ দশের ৭টিই লোকসানি কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষ দশের ৭টিই লোকসানি কোম্পানি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে লোকসানি ৭ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা লোকসানি কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল, প্রিমিয়ার সিমেন্ট, আজিজ পাইপস, ফার কেমিক্যাল, ফু-ওয়াং ফুড এবং ইয়াকিন পলিমার।

সূত্র মতে, সোমবার (৭ আগস্ট) সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে লোকসানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের। এক দিনে কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ২০ পয়সা বা ৩ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা লোকসানি আরেক কোম্পানি ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারদর এদিন ৩০ পয়সা বা ৩ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে। তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার ব্যাংকের শেয়ারদর বেড়েছে ৬০ পয়সা বা ৩ দশমিক ০৬ শতাংশ।

সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- প্রিমিয়ার সিমেন্ট, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, আজিজ পাইপস, সোনালী পেপার, ফার কেমিক্যাল, ফু-ওয়াং ফুড এবং ইয়াকিন পলিমার লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন