লেনদেনের শীর্ষে সোনালী পেপার

লেনদেনের শীর্ষে সোনালী পেপার
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির ৩৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পাশাপাশি শেয়ার হাতবদল করেছে ৫ লাখ ৯৯ হাজার ৪৭৪টি।

সোমবার (৭ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির ৮০ লাখ ২ হাজার ৫৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬ কোটি ২৫ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। আজ কোম্পানিটির ৫৪ লাখ ৪০ হাজার ৪৪৬টি শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ১৮ কোটি ৭০ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ১৩ কোটি ৬৭ লাখ, এমারেল্ড অয়েল ১২ কোটি ৪২ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্স ১১ কোটি ৪২ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট ১১ কোটি ৪০ লাখ, মেট্রো স্পিনিং ১০ কোটি ৬৯ লাখ, লিগাসি ফুটওয়ার ১০ কোটি ৮ লাখ এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ৯ কোটি ৪৫ লাখ টাকা।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন