রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, চট্টগ্রামে টানা বর্ষণ

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, চট্টগ্রামে টানা বর্ষণ
রাজধানীতে মধ্যরাত থেকে থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আকাশেও নেই সূর্যের দেখা। সড়কে পানি জমায় বেড়েছে যানজটও। ফলে দুর্ভোগ বেড়েছে কর্মজীবী মানুষের। শ্রাবণের এই শেষ ভাগে এসে সক্রিয়তা বেড়েছে মৌসুমি বায়ুর। ফলে রাজধানীসহ সারাদেশেই বৃষ্টিপাত বেড়েছে। তবে দক্ষিণ-পূর্বাঞ্চলে হচ্ছে টানা বর্ষণ।

এদিকে চট্টগ্রামে টানা অতিভারী বৃষ্টিপাত হচ্ছে তিনদিন ধরে। এতে পাহাড়ি ঢলে নদীর বাঁধ ভেঙে ইতোমধ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে অন্তত ১১ গ্রামে। চট্টগ্রাম শহরেও পানিতে জনজীবন স্থবির হওয়ার জোগাড়।

তবে কেবল ঢাকা, চট্টগ্রাম নয়, বর্তমানে সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। আগামী তিন দিনে সামান্য পরিবর্তন হতে পারে আবহাওয়ার।

আবহাওয়া অফিস জানিয়েছে, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। অন্য চার বিভাগে সামান্য থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোমবার (০৭ আগস্ট) বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে ৩২২ মিলিমিটার, বরিশালে হয়েছে ৩১৬ মিলিমিটার, বান্দরবানে ২৮৬ মিলিমিটার, হাতিয়ায় ২২১ মিলিমিটার, সন্দ্বীপে ১৫৪ মিলিমিটার, সীতাকুণ্ডে ১২৯ মিলিমিটার। এছাড়া বরিশালে ১০৪ মিলিমিটার, পটুয়াখালীর খেপুপাড়ায় ৩১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১৮ মিলিমিটার।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট