ব্লকে লেনদেন ৪২ কোটি টাকা

ব্লকে লেনদেন ৪২ কোটি টাকা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লকে ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ৬১টি কোম্পানির ১০৯ বার হাতবদলে মোট ৪২ কোটি ৭৮ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

সোমবার (৭ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, এদিন ব্লকে সবচেয়ে বেশি লেনদেন করেছে ন্যাশনাল ব্যাংক। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এই কোম্পানিটি ১৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে। দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল হোটেলের ৪ কোটি ২২ লাখ ৪৬ হাজার ও তৃতীয় স্থানে স্কয়ার ফার্মার ৩ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়।

এছাড়া, ব্লকে লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকোর ৩ কোটি ১৫ লাখ ২ হাজার, গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের ৩ কোটি ১২ লাখ, সি অ্যান্ড এ টেক্সটাইলের ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার, গ্রামীণফোনের ৭০ লাখ ৮২ হাজার, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৬৪ লাখ ৭৫ হাজার, ফাইন ফুডসের ৫৫ লাখ ৬৯ হাজার এবং ইসলামী ইন্স্যুরেন্সের ৫৩ লাখ ০৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন