মাগুরায় বেঙ্গল এক্সক্লুসিভ শপের উদ্বোধন

মাগুরায় বেঙ্গল এক্সক্লুসিভ শপের উদ্বোধন
মাগুরা শহরের এম আর রোড সংলগ্ন মেসার্স এস টি ট্রেডিংয়ের তত্ত্বাবধানে বেঙ্গল এক্সক্লুসিভ শপের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) বেঙ্গল এক্সক্লুসিভ শপের ১১৬ তম শাখা উদ্বোধন করা হয়।

আন্তর্জাতিক মানের নিত্য ব্যবহার্য গৃহস্থালির প্লাস্টিক পণ্য সামগ্ৰী ও গুণগত মানের বাহারি ডিজাইনের প্লাস্টিক ফার্নিচার নিয়ে এই এক্সক্লুসিভ শপের উদ্বোধন করা হয়। এক্সক্লুসিভ শপের প্রধান উদ্দেশ্য হল মাগুরা জেলার এম আর রোড সংলগ্নের সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যে বেঙ্গল প্লাস্টিকসের পণ্য পৌঁছে দেওয়া। এই শোরুম হওয়ার কারণে ক্রেতারা সহজেই তাদের পছন্দের পণ্য সামগ্রী কিনতে পারবে।

এক্সক্লুসিভ শপটি উদ্ভোধন করেন বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেডের ডি জি এম (ফার্নিচার) হারুন অর রশিদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেড অব মার্কেটিং মোহাম্মদ রাশেদ উল আলম ও ডি জি এম (হাউসওয়্যার্) ফজলে রাব্বী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পরিবেশক এবং মাগুরা শহরের স্থানীয় ব্যবসায়ীগণসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সমন্বয় করেন মার্কেটিং বিভাগের খায়রুল ইসলাম ।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি