Ortho Songbad আর্কাইভ

খান ব্রাদার্সের সর্বোচ্চ দরপতন

খান ব্রাদার্সের সর্বোচ্চ দরপতন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ৫২টি কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

মঙ্গলবার (৮ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আগের কার্যদিবসের তুলনায় মঙ্গলবার খান ব্রাদার্সের শেয়ার দর কমেছে ৮০ পয়সা বা ২ দশমিক ৪৪ শতাংশ।

দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আজ ২ দশমিক ৩৯ শতাংশ কমেছে। শেয়ারদর ২ দশমিক ১১ শতাংশ কমায় তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আল-হাজ্ব টেক্সটাইল মিলস।

আজ ডিএসইতে সর্বোচ্চ দরপতন হওয়া অপর কোম্পানিগুলো হলো- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ডেফোডিল কম্পিউটারস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, মুন্নো এগ্রো এবং পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার