Ortho Songbad আর্কাইভ

রেমিট্যান্স সেবা সহজ করতে এসআইবিএল ও নেক মানি ট্রান্সফারের চুক্তি

রেমিট্যান্স সেবা সহজ করতে এসআইবিএল ও নেক মানি ট্রান্সফারের চুক্তি
নেক মানি ট্রান্সফারের সাথে চুক্তি করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। এই চুক্তির ফলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আরও সহজে, দ্রুত ও নিরাপদে রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা।

সোমবার (৭ আগস্ট) এসআইবিএলের প্রধান কার্যালয়ে চুক্তি সম্পাদন হয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

নেক গ্রুপের চেয়ারম্যান ইকরাম ফরাজী এবং এসআইবিএলের আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. আকমল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ ও আব্দুল হান্নান খান, নেক গ্রুপের পরিচালক ও ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী ইমন, নেক মানি ট্রান্সফারের কান্ট্রি ম্যানেজার মো. ওসমান গনি, এসআইবিএলের মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, চিফ রেমিট্যান্স অফিসার মো. আহসান হাবীবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার