Ortho Songbad আর্কাইভ

বঙ্গমাতার জন্মদিনে রুপালী ব্যাংকে দোয়া মাহফিল

বঙ্গমাতার জন্মদিনে রুপালী ব্যাংকে দোয়া মাহফিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রাষ্ট্রায়ত্ব রুপালী ব্যাংক।

মঙ্গলবার (০৮ আগস্ট) ঢাকাস্থ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ফয়েজ আলম ও মো. ইসমাইল হোসেন শেখ উপস্থিত ছিলেন।

ব্যাংকের কর্মচারী ইউনিয়ন সিবিএ, এক্সিকিউটিভ ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নেতৃবৃন্দসহ আরও অনেকে দোয়া মাহফিলে অংশ নেন।

মুল সাইট থেকে

পুজিবাজার