কারিগরি ত্রুটি, বন্ধ রয়েছে মেট্রোরেল

কারিগরি ত্রুটি, বন্ধ রয়েছে মেট্রোরেল

কারিগরি ত্রুটির কারণে সকাল সাড়ে ৯টার পর থেকে বন্ধ রয়েছে মেট্রোরেল। কর্তৃপক্ষ ধারণা করছে, বৈদ্যুতিক গোলযোগ কিংবা অন্য কোনো ত্রুটির কারণে চলাচল করতে পারছে না মেট্রোরেল। ত্রুটি সারানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে।


বুধবার (৯ আগস্ট) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল বন্ধ আছে। ক্যাটারিং সার্ভিসে সাপ্লাই নেই, কাজ করা হচ্ছে। ঠিক হলে আবারও চলাচল শুরু করবে মেট্রো।


অন্যদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের লাইনে কোনো কিছু হয়তো পড়েছে।


এতে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে। তাদের কর্মীরা রেললাইন ধরে হেঁটে হেঁটে দেখছেন কোথায় সমস্যা হয়েছে। সমস্যার জায়গা খুঁজে পেলে তা ঠিকঠাক করা হবে বলে জানান এ কর্মকর্তা।


এদিকে মেট্রোরেল বন্ধ থাকায় রাজধানীর উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকে টিকিট কাটার জন্য কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন, তবে টিকিট বিক্রি করা হচ্ছে না।


উত্তরা উত্তর স্টেশনে টিকিট কাটতে না পেয়ে অপেক্ষারত যাত্রী রুবাইয়েত হোসেন বলেন, দেড় ঘণ্টা অপেক্ষা করছি কিন্তু ৯টা ৩৫ মিনিটের মেট্রো ছেড়ে যায়নি।


এর আগে সোমাবার (৭ আগস্ট) সকালেও যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল ৪০ মিনিট বিলম্বে ছাড়ে।


ছুটির দিন শুক্রবার ছাড়া মেট্রোরেল প্রতিদিন সকাল ৮টায় চলাচল শুরু করে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা