Ortho Songbad আর্কাইভ

সর্বোচ্চ দরপতনের তালিকায় বিমা খাতের আধিপত্য

সর্বোচ্চ দরপতনের তালিকায় বিমা খাতের আধিপত্য

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শতাধিক কোম্পানির দরপতন হয়েছে। এদিন সর্বোচ্চ দরপতনের তালিকায় আধিপত্য ছিল বিমা খাতের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (৯ আগস্ট) ডিএসইতে সর্বোচ্চ দরপতন হয়েছে দেশবন্ধু পলিমার লিমিটেডের। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় আজ ৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ২৮ টাকা ১০ পয়সায়।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুড লিমিটেডের শেয়ারদর আজ ৩ টাকা বা ৮ দশমিক ৬২ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ৩ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ৩৮ শতাংশ।

বুধবার সর্বোচ্চ দরপতন হওয়া অপর কোম্পানিগুলো হচ্ছে- গ্রিণডেল্টা ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, রুপালী ব্যাংক, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স।

মুল সাইট থেকে

পুজিবাজার