Ortho Songbad আর্কাইভ

সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেন

সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নগামিতায় লেনদেন শেষ হয়েছে। তবে সূচক কমলেও আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন। পাশাপাশি অপরিবর্তিত ছিল বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার ডিএসইর প্রধান সূচক ৯ দশমিক ৪৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৭ পয়েন্টে। সেই সঙ্গে ‘ডিএসই-৩০’ সূচক ৪ দশমিক ৩২ পয়েন্ট কমে ২ হাজার ১৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৯৫ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে টাকার অংকে ৪২৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮০ কোটি ৬৬ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭১টি কোম্পানির শেয়ারদরই আজ অপরিবর্তিত ছিল। শেয়ারদর কমেছে ৮৯টি কোম্পানির। অপরদিকে দর বেড়েছে মাত্র ৭৫টি কোম্পানির।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার