ফু-ওয়াং ফুডসের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩৫ প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডসের শেয়ার দরের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
রোববার (১৩ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমার লিমিটেডের শেয়ারদর কমেছে ৯ দশমিক ৭৬ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ারদর ৯ দশমিক ৩৪ শতাংশ কমেছে।
আজ ডিএসইতে সর্বোচ্চ শেয়ারদর হারানো অপর কোম্পানিগুলো হচ্ছে- ইয়াকিন পলিমার, অলিম্পিক এক্সেসরিস, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড, মেট্রো স্পিনিং, ফার ক্যামিক্যাল এবং বীচ হ্যাচারি লিমিটেড।
অর্থসংবাদ/এমআই