অপু বিশ্বাসের বিয়ের স্ট্যাটাসে হইচই

অপু বিশ্বাসের বিয়ের স্ট্যাটাসে হইচই

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে, ফের এক হতে যাচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস। এবার সেই গুঞ্জনেই যেন ঘি ঢেলে দিলেন অপু। আজ রোববার বিকেল ৪টার দিকে এই নায়িকার ফেসবুকে হঠাৎ বদলে যায় রিলেশনশিপ স্ট্যাটাস। এরপরে সামাজিক মাধ্যমে হইচই পড়ে যায়।


‘গট ম্যারেড’ স্ট্যাটাস দেখে যখন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা চোখ কচলে হঠাৎ কী হলো বোঝার চেষ্টা করছেন— এর মধ্যেই আবার নাই হয়ে গেল ‘সুখবর’ সংবাদটি। এবার শঙ্কা আরও বাড়ল, তবে কি হ্যাক হলো নায়িকার ফেসবুক অ্যাকাউন্ট!


অবশ্য অপু বিশ্বাস শোনালেন স্বস্তির ও মজার ঘটনা। প্রথমত তার অ্যাকাউন্ট হ্যাক হয়নি। দ্বিতীয়ত আঙুলের ভুলে ‘হঠাৎ বিয়ে’ হয়ে গিয়েছিল তার!


তিনি বলেন, ‘আমার অ্যাকাউন্ট হ্যাক হয়নি। আমি নিজেই এই অঘটন ঘটিয়েছি! ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে। দ্রুতই সরিয়ে নিয়েছি। এর জন্য আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি।’


প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিলে গোপনে ঘর বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানেন সাবেক এই তারকা জুটি।


ফের একত্র হওয়া প্রসঙ্গে শাকিব মুখ না খুললেও এর আগে অপু জানিয়েছিলেন, স্বামী-সন্তানসহ পুরো পরিবারকে নিয়ে সুখে থাকতে চান তিনি। পরবর্তীতে কী ঘটবে তা নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার