ভারতের শিল্প উৎপাদনে ভাটা

ভারতের শিল্প উৎপাদনে ভাটা
শিল্প উৎপাদনে মন্থর দশায় পড়েছে ভারত। গত তিন মাসের মধ্যে জুনে শিল্প উৎপাদনের পরিমাণ সর্বনিম্ন ৩ দশমিক ৭ শতাংশে নেমে গেছে। গত মে মাসেও এ হার ছিল ৫ দশমিক ৩ শতাংশে। সরকারি তথ্য বলছে, ভোক্তা টেকসই পণ্যগুলোর (যেমন গাড়ি, বই, গৃহস্থালির জিনিসপত্র, ইলেকট্রিক পণ্য, আসবাবপত্র, যন্ত্রপাতি) উৎপাদন সংকুচিত হয়েছে। উৎপাদন পরিমাণ মে মাসের ৫ দশমিক ৮ শতাংশ থেকে জুনে ৩ দশমিক ১ শতাংশে নেমে গেছে। দ্য হিন্দু।

জাতীয় পরিসংখ্যান অফিস থেকে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, খনিজ উৎপাদন জুনে ৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। বিদ্যুৎ উৎপাদন মে মাসে দশমিক ৯ শতাংশ বেড়েছিল। পরবর্তী দুই মাস সংকোচনের পরে জুনে ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে। ১০ আগস্ট পর্যন্ত ভারতের নিট প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ ১৭ দশমিক ৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৪ হাজার কোটি রুপি, যা ২০২৩-২৪ সালের মোট বাজেট অনুমানের ৩২ দশমিক শূন্য ৩ শতাংশ।

১০ আগস্ট পর্যন্ত মোট প্রত্যক্ষ কর সংগ্রহ হয়েছে ৬ লাখ ৫৩ হাজার কোটি, যা গত বছরের একই সময়ের ট্যাক্সের তুলনায় ১৫ দশমিক ৭৩ শতাংশ বেশি। চলতি বছর এ পর্যন্ত করদাতাদের রিফান্ডের পরিমাণ ৬৯ হাজার কোটি রুপিতে দাঁড়িয়েছে, যা গত বছরের এ সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ বেশি। তবে সামগ্রিকভাবে শিল্পোৎপাদন মাত্রা মে মাসের চেয়ে ১ দশমিক ২ শতাংশ কম হয়েছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না