সিলেটে পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

সিলেটে পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

সিলেটে পূবালী ব্যাংক লিমিটেডের দ্বিতীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সিলেট পূর্ব, সিলেট পশ্চিম ও মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন সকল শাখা ব্যবস্থাপক, উপশাখা ব্যবস্থাপক এবং ইসলামী ব্যাংকিং উইন্ডো প্রধানরা এতে অংশ নেন।


পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসের আয়োজনে সম্প্রতি সিলেট স্টেশন ক্লাব লিমিটেডে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান। এতে সভাপতিত্ব করেন সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক আবু লাইছ মো.শামসুজ্জামান।


সিলেট পূর্বাঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান, সিলেট পশ্চিমাঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম এবং মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক ফজলুল কবির চৌধুরী সম্মেলনে উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বারোপ করেন। বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে পূবালী ব্যাংক লিমিটেডের মর্যাদা তুলে ধরে, তিনি টেকসই প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য স্বচ্ছ ঋণদান পদ্ধতির প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের ওপর জোর দেন। ব্যবস্থাপনা পরিচালক কৃষি ও শিল্প উন্নয়নের ক্ষেত্রে যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্কতার সাথে নির্বাচন করে ঋণ বিতরণের জন্য আহ্বান জানান।


তিনি বলেন, জাতির জন্য ৬৪ বছরের নিবেদিত গ্রাহকসেবার উত্তরাধিকার নিয়ে পূবালী ব্যাংক একটি দায়িত্বশীল আর্থিক প্রতিষ্ঠান হিসাবে ধারাবাহিকভাবে তার সুনাম সমুন্নত রেখেছে, সেই সুনাম রক্ষা করতে হবে। খেলাপী ঋণ, শ্রেণিকৃত এবং অবলোপনকৃত ঋণ আদায়ে সচেষ্ট হতে তিনি ব্যবস্থাপকদের আহ্বান জানান এবং নতুনভাবে কোন ঋণ যেনো খেলাপী বা শ্রেণিভুক্ত না হয় সে দিকে সকল অঞ্চল প্রধানকে বিশেষ নজরদারি ও নিবিড় তত্ত্বাবধান জন্য নির্দেশ প্রদান করেন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি