Ortho Songbad আর্কাইভ

বিও একাউন্টে বোনাস পাঠিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক

বিও একাউন্টে বোনাস পাঠিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও একাউন্টে পাঠানো হয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার বিনিয়োগকারীদের পাঠানো হয়।

সোমবার (১৪ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত অর্থবছরের বোনাস শেয়ার ব্যাংকটি সিডিবিএলের মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে। সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ বোনাস শেয়ার এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

আগের বছরও একই পরিমাণ লভ্যাংশ ঘোষণা করেছিলো ব্যাংকটি।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার