লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১৩ আগস্ট) ডিএসই ফু-ওয়াং ফুডের ৮৮ লাখ ৪৭ হাজার ৮১৬টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ২৩ কোটি ৬৭ লাখ টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাক সোনালী পেপার আজ ১৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা জেমিনি সী ফুডে ১১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লাফার্জ হোলসিমের আজ ১১ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। স্কয়ার ফার্মার লেনদেন হয়েছে ১০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার।

এছাড়াও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৮৩ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৫৮ লাখ, রুপালী লাইফ ইন্স্যুরেন্সের ৮ কোটি ৭৩ লাখ, এমারেল্ড অয়েলের ৮ কোটি ২৮ লাখ এবং লিগ্যাসি ফুটওয়্যারের ৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন