দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা

দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৪ আগস্ট) সেন্ট্রাল ফার্মার শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩০ পয়সা বা ২ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা নিটল ইন্স্যুরেন্সের শেয়ারদর এদিন ৮০ পয়সা বা ২ দশমিক ০৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা নাভানা সিএনজির শেয়ারদর বেড়েছে ৫০ পয়সা বা ২ দশমিক ০৫ শতাংশ।

সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ফার কেমিক্যাল, জনতা ইন্স্যুরেন্স, মীর আখতার হোসাইন লিমিটেড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, রুপালী ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন