রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড। আলোচিত বছরের জন্য এই ফান্ডের ইউনিটহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে।


সোমবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক সূত্রে এই তথ্য জানা গেছে।


সর্বশেষ তথা ২০২২-২৩ হিসাববছরে রিয়ালাইজড গেইনের ভিত্তিতে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫৫ পয়সা। আগের বছর ইপিইউ ছিল ১ টাকা ০১ পয়সা।


ফান্ডের লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন