Ortho Songbad আর্কাইভ

চার মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ পুনঃনির্ধারণ

চার মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ পুনঃনির্ধারণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড এবং এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আগামী ২১ আগস্ট যথাক্রমে বিকাল ৩টা, ৩টা ০৫, ৩টা ১০ এবং ৩টা ১৫-তে ফান্ডগুলোর ট্রাস্টি সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৬ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৩ আগস্ট ফান্ডগুলোর ট্রাস্টি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

আলোচ্য সভায় সমাপ্ত অর্থবছরের (৩০ জুন, ২০২৩) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হবে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার