পাকিস্তানে ৩০৩ রুপির বিপরীতে ১ ডলার

পাকিস্তানে ৩০৩ রুপির বিপরীতে ১ ডলার

ডলারের বিপরীতে পাকিস্তানের রুপির মূল্য কমেছে উল্লেখযোগ্য হারে। বুধবার (১৬ আগস্ট) খোলা বাজারে এক মার্কিন ডলার কিনতে হয়েছে ৩০৩ দশমিক ৫০ পাকিস্তানি রুপি খরচ করে। অর্থাৎ এক ডলার সমান এখন পাকিস্তানি ৩০৩ দশমিক ৫০ রুপি। রাজনৈতিক অনিশ্চয়তা, রপ্তানি ও রেমিট্যান্সে পতনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, খোলা বাজারে কয়েক রুপি পতনের পর ডলারপ্রতি সবশেষ মূল্য দাঁড়ায় ৩০০ দশমিক ৩ রুপিতে। অন্যদিকে আন্তঃব্যাংক বাণিজ্যে ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রাটির মূল্য ২ দশমিক ৯৯ রুপি কমে ২৯৪ দশমিক ৫০ রুপিতে দাঁড়িয়েছে।


এর আগে এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তান (ইসিএপি)-এর সাধারণ সম্পাদক জাফর পারাচা বলেন, তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর রুপির মূল্য যে কমবে তা আগেই আশঙ্কা করা হচ্ছিল।


দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সোমবার (১৪ আগস্ট) শপথ নিয়েছেন আনোয়ারুল হক কাকার। দেশটির ৮ম তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে শপথ নেওয়ার পরপরই নতুন মন্ত্রিসভা গঠনে উদ্যোগী হয়েছেন তিনি।


সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠনের বিষয়ে এরই মধ্যে আলাপ-আলোচনা শুরু করেছেন প্রধানমন্ত্রী কাকার।


সংবাদমাধ্যমটি জানিয়েছে, অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার আকার বড় করতে চান না পাকিস্তানের নতুন সরকারপ্রধান। সম্ভাব্য প্রার্থীদের খুঁটিনাটি তথ্য তিনি ব্যক্তিগতভাবেই পর্যালোচনা করে দেখছেন।


সূত্র জানিয়েছে, আনোয়ারুল কাকার তার বন্ধুদের বলেছেন, অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা দেশের ওপর আমি আর বোঝা বাড়াতে চাই না।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না