Ortho Songbad আর্কাইভ

আগামীকাল লেনদেনে ফিরবে বিমা খাতের তিন কোম্পানি

আগামীকাল লেনদেনে ফিরবে বিমা খাতের তিন কোম্পানি

রের্কড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকার পর আগামীকাল সোমবার (২১ আগস্ট) শেয়ার লেনদেনে ফিরবে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি।


কোম্পানিগুলো হচ্ছে- সোনালী লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আজ রোববার রের্কড ডেটের কারণে শেয়ার লেনদেন স্থগিত রেখেছে প্রতিষ্ঠান তিনটি। আগামী সোমবার প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন যথা নিয়মে চলবে।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার