Ortho Songbad আর্কাইভ

আল-আরাফাহ্ ব্যাংকের চেয়ারম্যান হলেন আব্দুস সামাদ লাবু

আল-আরাফাহ্ ব্যাংকের চেয়ারম্যান হলেন আব্দুস সামাদ লাবু
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন আব্দুস সামাদ লাবু। রবিবার (২০ আগস্ট) ব্যাংকটির পর্ষদের ৩৯০তম সভায় সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন।

আলহাজ্ব আব্দুস সামাদ লাবু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক। চট্টগ্রাম জেলার বাসিন্দা আব্দুস সামাদ দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি দেশের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের চেয়ারম্যান।

তিনি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) ভাইস চেয়ারম্যান। আব্দুস সামাদ বায়তুস-শরফ ফাউন্ডেশন ও চট্টগ্রাম সমিতি ঢাকার নির্বাহী সদস্য। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত রয়েছেন।


মুল সাইট থেকে

পুজিবাজার