১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে সমুদ্র বন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত নেই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চার বিভাগে ভারি বৃষ্টির আভাস
সাগরে ফের লঘুচাপের শঙ্কা
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম
ঢাকায় বৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
পাঁচ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির আভাস
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘনীভূত হওয়ার শঙ্কা
ঢাকায় রাতে হালকা বৃষ্টির আভাস
দেশের সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে তাপমাত্রা
রাতে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রাও