Ortho Songbad আর্কাইভ

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ২০১

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ২০১

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ২০১ জন। এ পর্যন্ত ৫১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


এর আগে বুধবার একদিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৭০ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে আটজন এবং ঢাকার বাইরে পাঁচজন মারা যান। এ সময় সারাদেশে ২০৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ৮৫৭ জন এবং ঢাকার বাইরে এক হাজার ২১৩ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫০৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৩৭৪ জন এবং সারাদেশে ১৩২ জন।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার