Ortho Songbad আর্কাইভ

স্বর্ণের দাম ফের লাখ টাকা ছাড়ালো

স্বর্ণের দাম ফের লাখ টাকা ছাড়ালো

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে স্বর্ণের দাম ফের লাখ টাকা অতিক্রিম করেছে। নতুন দাম আগামীকাল শুক্রবার থেকে সারাদেশে কার্যকর করা হবে।


বৃহস্পতিবার (২৪ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বাজুস নির্ধারিত নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (২২ ক্যারেট) ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা। প্রতি ভরি (২১ ক্যারেট) দাম ৯৬ হাজার ৬৩৬ টাকা, প্রতি ভরি (১৮ ক্যারেট) দাম ৮২ হাজার ৮১৪ টাকা।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার