Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংকের উদ্যোগে শরীয়াহ পরিপালন শীর্ষক ওয়েবিনার

ইসলামী ব্যাংকের উদ্যোগে শরীয়াহ পরিপালন শীর্ষক ওয়েবিনার
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীয়াহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছ। সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের পরিচালক সৈয়দ আবু আসাদ ওয়েবিনারে প্রধান অতিথি এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। মূল বিষয়ের ওপর আলোচনা করেন শরীয়াহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা।

রাজশাহী জোনপ্রধান মিজানুর রহমান মিজির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা জোনপ্রধান মো. হাবিবুর রহমান। যশোর, খুলনা, রাজশাহী ও বগুড়া জোনের অধীন শাখাসমূহের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।


মুল সাইট থেকে

পুজিবাজার