আইএফআইসি ব্যাংকের বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড অর্জন
বাংলাদেশ ব্রান্ড ফোরাম ও ফিনটেক ফোরামের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড-২০২২’ অর্জন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। দেশের আর্থিক প্রযুক্তি খাতে উদ্ভাবনী সেবায় অবদান রাখায় আইএফআইসি ব্যাংককে ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার - ব্যাংক’ ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয়।
শনিবার রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক হস্তান্তর করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় আইএফআইসি ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক গীতাঙ্ক দেবদীপ দত্ত ও ব্রা বিজনেস ডিভিশনের প্রধান মো. রফিকুল ইসলাম সম্মাননা স্মারক গ্রহণ করেন।
উল্লেখ্য, আইএফআইসি ব্যাংকের সারা দেশব্যাপী ছড়িয়ে থাকা ১৩০০ শাখা-উপশাখার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে ‘ওয়ান স্টপ সার্ভিস’ এর মাধ্যমে আধুনিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করছে।
অর্থসংবাদ/এমআই