Ortho Songbad আর্কাইভ

সাবমেরিন ক্যাবলের লভ্যাংশ ঘোষণা

সাবমেরিন ক্যাবলের লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড সমাপ্ত হিসাববছরে (৩০ জুন ২০২৩) বিনিয়োগকারীদের জন্য ৫১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সোমবার (২৮ আগস্ট) কোম্পানির পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৯২ পয়সা। আগের বছর ইপিএসের পরিমাণ ছিল ১৩ টাকা ৬৭ পয়সা।

হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৫ টাকা ০৫ পয়সায়।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১২ অক্টোবর বার্ষিক সাধারণ সভা করবে বিএসসিসিএল। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ সেপ্টেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার