Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা

নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসি সমাপ্ত হিসাববছরে (৩০ জুন ২০২৩) বিনিয়োগকারীদের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সোমবার (২৮ আগস্ট) কোম্পানির পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ টাকা ৫৬ পয়সা। আগের বছর ইপিএসের পরিমাণ ছিল ১৯ টাকা ৩৯ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। এজন‍্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ সেপ্টেম্বর দিন।

 

মুল সাইট থেকে

পুজিবাজার