Ortho Songbad আর্কাইভ

এমসি কলেজে ধর্ষণের ঘটনায় অপরাধীর শাস্তি পেতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

এমসি কলেজে ধর্ষণের ঘটনায় অপরাধীর শাস্তি পেতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ (১৯) ধর্ষণের ঘটনায় অপরাধী যেই হোক শাস্তি পেতে হবে ।এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে তিনি প্রশাসনকে কঠোর বার্তা পাঠিয়েছেন।

তিনি আসামিদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া এবং র‌্যবের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের সাথে কথা বলেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণ করে তারা কলেজকে কলুষিত করেছে। যার কারণে তাদের কোন ছাড় নেই।

তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক, অপরাধ করলে শাস্তি পেতে হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার