জাপানে বেকারত্বের হার বেড়ে ২ দশমিক ৭ শতাংশ

জাপানে বেকারত্বের হার বেড়ে ২ দশমিক ৭ শতাংশ
গত জুলাইয়ে জাপানে বেকারত্বের হার বেড়েছে। বেকারত্বের মাত্রা ২ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৭ শতাংশে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় গত চার মাসে বেকারত্ব পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। চলমান পরিস্থিতিতে নারীরাও চাকরি খুঁজছেন।

সম্প্রতি প্রকাশিত সরকারি প্রতিবেদনে এ তথ্য জানা যায়। খবর দ্য মাইনিচি।

চাকরি পাওয়ার অনুপাত জুন থেকে দশমিক ১ পয়েন্ট কমে ১ দশমিক ২৯ পয়েন্টে দাঁড়িয়েছে, যা টানা তৃতীয় মাস ধরে কমছে। অন্য তথ্যানুযায়ী, এ সময়ে কর্মসংস্থানের সুযোগের বিপরীতে আরো বেশিসংখ্যক প্রার্থী চাকরির খোঁজ করেছিল। প্রতি ১০০ জন চাকরি প্রার্থীর জন্য ১২৯টি চাকরির সুযোগ ছিল।

অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, কর্মসংস্থানে নিয়োজিত কর্মীর সংখ্যা দশমিক ১ শতাংশ কমে ৬ কোটি ৭৪ লাখ ৫০ হাজার হয়েছে। অন্যদিকে বেকারের সংখ্যা ৬ দশমিক ৪ শতাংশ বেড়ে ১৮ লাখ ৪০ হাজারে দাঁড়িয়েছে।

বেকার নারীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ১০ হাজারে। অন্যদিকে বেকার পুরুষের সংখ্যা ২০ হাজার কমে ১০ লাখ ৪০ হাজারে পৌঁছেছে। ১৫ বছর বা তার বেশি বয়সী গৃহিণীদের মতো চাকরি না খোঁজা নারীর সংখ্যা জুন থেকে ১ লাখ ৭০ হাজার কমে ২ কোটি ৫৬ লাখ ৯০ হাজারে দাঁড়িয়েছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না