আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৮ মিউচুয়াল ফান্ড

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৮ মিউচুয়াল ফান্ড

রেকর্ড ডেটের আগে আগামীকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


ফান্ডগুলো হচ্ছে- এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড ওয়ান, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড ওয়ান ও আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।


ফান্ডগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী রোববার (৩ সেপ্টেম্বর)। ফান্ডগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর।


আর রেকর্ড ডেটের দিন ফান্ডগুলোর লেনদেন বন্ধ থাকবে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন