দর বৃদ্ধির শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স

দর বৃদ্ধির শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এদিন দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৩০ আগস্ট) ডিএসইতে ড্যাফোডিল কম্পিউটারের শেয়ারদর ৭ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৮০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর আজ ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৪০ শতাংশ বেড়েছে। তৃতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারদর বেড়েছে ৮০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ।

বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক এক্সেসরিজ, ফু-ওয়াং ফুড, ইয়াকিন পলিমার, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, সি পার্ল বিচ রিসোর্ট এবং লিগ্যাসি ফুটওয়্যার।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন