মনোস্পুল পেপারের সর্বোচ্চ দরপতন

মনোস্পুল পেপারের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন সবচেয়ে বেশি শেয়ারদর হারিয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আগের কার্যদিবস মঙ্গলবার মনোস্পুল পেপারের ক্লোজিং দর ছিল ২৬৩ টাকা ৬০ পয়সা। আজ বুধবার (৩০ আগস্ট) লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৫৭ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৬ টাকা ৫০ পয়সা বা ২ দশমিক ৪৬ শতাংশ।


দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের শেয়ারদর কমেছে ২ দশমিক ২৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ওয়েলডিংয়ের শেয়ারদর ২ দশমিক ১৫ শতাংশ কমেছে।


বুধবার সর্বোচ্চ শেয়ারদর হারানো অপর কোম্পানিগুলো হলো- মিরাকল ইন্ডাস্ট্রিজ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ওরিয়ন ইনফিউশন, আজিজ পাইপস, মুন্নু এগ্রো, পূবালী ব্যাংক এবং সুহৃদ ইন্ডাস্ট্রিজ।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন